ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৭, ২৫ আগস্ট ২০২০
আপডেট: ২২:৪৭, ২৫ আগস্ট ২০২০

২০ বছর কারাগার কাটার পর রায় এলো তিনি নির্দোষ

ফাইল ছবি

ফাইল ছবি

নিজের স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে করা মামলায় মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে টানা ২০ বছর ধরে কারাগারে আছেন বাগেরহাটের শেখ জাহিদ। মঙ্গলবার (২৫ আগস্ট) কারাগারের কনডেম সেলে থাকা জাহিদকে নির্দোষ বলে রায় দিয়ে তাকে মুক্তির আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

তাকে দ্রুত সময়ের মধ্যে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়ে দু একদিনের মধ্যেই আদেশের অনুলিপি কারাগারে পাঠানোর জন্যে সংশ্লিষ্টদের বলেছেন আদালত।

জেল আপিলের শুনানি নিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায় এই আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুর্টি অ্যার্টনি জেনারেল বিশ্বজিত দেবনাথ। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সারওয়ার আহমেদ।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়