ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৩:০৭, ২৬ আগস্ট ২০২০

দুর্নীতির দায়ে সাবেক পুলিশ পরিদর্শক হামিদুলের জেল

ফেনীর সাবেক পুলিশ পরিদর্শক হামিদুল হককে দুই বছরের দুর্নীতির দায়ে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।  

মঙ্গলবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হামিদুল হক গাইবান্ধা জেলার পূর্ব মুন্সিপাড়া গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে। মামলায় আসামি হামিদুলের বর্তমান ঠিকানা দেওয়া হয়েছে, ৪৯/৫/এফ, পশ্চিম রাজাবার, ঢাকা-১৯৫৭।
এ বিষয়ে আদালতের পেশকার মো. ফোরকান মিয়া সাংবাদিকদের জানান, রায় ঘোষণার সময় আসামি হামিদুল হক আদালতে অনুপস্থিত ছিলেন। এর আগে আসামি জামিনে গিয়ে পলাতক হন। হামিদুল হক পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, সম্পদের হিসাববিবরণী দাখিল না করায় ২০০১ সালে রাজধানীর তেজঁগাও থানায় তৎকালীণ দুর্নীদি দমন ব্যুরোর পরিদর্শক মো আবুবকর সিদ্দিক বাদী হয়ে মামলা করেন। পরে ঘটনার তদন্ত করে দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক রাকিবুল হায়াত ২০১৮ সালে ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।   

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়