ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৩:৫৯, ২৬ আগস্ট ২০২০

প্লাজমা দেবেন রুমিন ফারহানা

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে সেরে ওঠা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার রুমিন ফারহানা প্লাজমা দান করবেন। ২৩ আগস্ট তার করোনার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে এতথ্য জানিয়েছেন তিনি। রুমিন ফারহানা লেখেন, ‘জটিল করোনা রোগীর জন্য প্লাজমা হতে পারে জীবন রক্ষাকারী। প্লাজমা ডোনেট করতে ইনশাল্লাহ কাল (বুধবার) সকাল ১১টায় যাচ্ছি গণস্বাস্থ্য হাসপাতালে।’

গত ১২ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। পরে ২৩ আগস্ট তার করোনার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়