ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৪:২৬, ২৬ আগস্ট ২০২০

সাবরিনার নামে দুটি এনআইডি কেন, ইসির কাছে প্রশ্ন দুদকের

ডা. সাবরিনার দু’টি এনআইডির (জাতীয় পরিচয়পত্র) সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি কীভাবে একাধিক এনআইডি পেয়েছেন, তা জানতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে দুদক।

বুধবার (২৬ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ডাক্তার সাবরিনার দু’টি এনআইডির বিষয়ে জানতে নির্বাচন কমিশনের সচিব বরাবর গত ১৯ আগস্ট চিঠি দিয়েছে দুদক। ’

উল্লেখ্য, করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে গত ২৩ জুন জেকেজির সিইও আরিফসহ পাঁচজনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। এ ঘটনায় তেজগাঁও থানায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে।

মামলার তদন্তে জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনার নাম এলে গত ১২ জুলাই তাকেও গ্রেফতার করে পুলিশ। বর্তমানে এ মামলার সব আসামি কারাগারে রয়েছেন।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়