ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৪, ২৬ আগস্ট ২০২০

তথ্যমন্ত্রী বললেন

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে খালেদা জিয়াও সমান অপরাধী

ফাইল ছবি

ফাইল ছবি

জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ‘অন্যতম প্রধান কুশীলব’ হিসেবে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশীলব জিয়াউর রহমান। তার স্ত্রী বেগম খালেদা জিয়া। তার ওপর যথাযথ সম্মান রেখেই বলতে চাই, আমি মনে করি জিয়াউর রহমান যেমন অপরাধী, খালেদা জিয়াও হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার জন্য তেমনি অপরাধী। বঙ্গবন্ধুর খুনিকে, যার ফাঁসি হয়েছে, তাকে তিনি গাড়িতে পতাকা লাগিয়ে দিয়েছেন, মন্ত্রীর মর্যাদা দিয়েছেন।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- প্রগতিশীল ন্যাপ (ভাসানী) আয়োজিত ‘শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- গ্রগতিশীল ন্যাপের কেন্দ্রীয় আহ্বায়ক ও মওলানা ভাসানীর নাতি পরশ ভাসানী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু, গ্রগতিশীল ন্যাপের যুগ্ম আহ্বায়ক মো. বাবুল আহমেদ প্রমুখ।

তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া, এতো বছর ধরে নানা জন্মতারিখ ছিল তার। হঠাৎ ১৯৯৫ সালে ১৫ আগস্ট উনি জন্মগ্রহণ করলেন। বলা নেই কওয়া নেই হঠাৎ করে তিনি ১৯৯৫ সালে ১৫ আগস্টে জন্মগ্রহণ করলেন, তারপর থেকে কেক কাটা শুরু করলেন। 

তিনি আরো বলেন, এগুলো ফৌজদারী অপরাধ। এই অপরাধে বেগম খালেদা জিয়াও অপরাধী।

হাছান মাহমুদ বলেন, এই কারণে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশীলব জিয়াউর রহমান, তার যেমন মুখোশ উন্মোচন করা প্রয়োজন, তেমনি হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেয়া, হত্যাকাণ্ডকে উপহাস করা, ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে, সেজন্য বেগম খালেদা জিয়ারও বিচার হওয়া প্রয়োজন। এটি সময়ের দাবি।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়