ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩১, ২৬ আগস্ট ২০২০
আপডেট: ১৫:৩২, ২৬ আগস্ট ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৫১৯, মৃত্যু ৫৪

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জন মারা গেছেন।একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ২ হাজার ৫১৯ জনকে শনাক্ত করা হয়েছে। ফলে দেশে করোনা শনাক্তের সংখ্যা তিন লাখ ছাড়াল।

নতুন শনাক্তদের নিয়ে দেশে বর্তমানে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩ লাখ ২ হাজার ১৪৭ জনে। অন্যদিকে ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮২ জনে।  

বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে। দেশে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৭০ টি।

এদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৪২৭ জন। বর্তমানে দেশে করোনাজয়ীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ১৮৩ জনে দাঁড়িয়েছে ।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর করোনা সংক্রমিত হয়ে প্রথম কারো মৃত্যু হয়।

আইনিউজ/ এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়