ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৫:৩৪, ২৬ আগস্ট ২০২০

বড়লেখায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ফাতেমা বেগম (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ফাতেমা বেগম শংকরপুর গ্রামের আমিনুল হকের মেয়ে ও স্থানীয় ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী শিক্ষার্থী ছিলেন।

বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের শংকরপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ফাতেমা বেগম খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে স্বজনরা বাড়ির পাশে একটি তেঁতুল গাছের সঙ্গে ফাতেমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাতেমার মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ বলেন, স্কুলছাত্রী ফাতেমা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আত্মহত্যার কোনো কারণও জানা যায় নি। তাঁর পরিবারের কোনো অভিযোগ নেই। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়