নিজস্ব প্রতিবেদক
আরো বাড়লো ঋণ পরিশোধের সময়সীমা
ফাইল ছবি
করোনাভাইরাসের কারণে আর্থিক প্রতিষ্ঠানের ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের সময় আরো বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী সেপ্টেম্বর পর্যন্ত কোনো ঋণগ্রহীতা ঋণ শোধ না করলেও তাদেরকে খেলাপি করা যাবে না।
বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ঋণ, লিজ, অগ্রিম শ্রেণিকরণ’ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, বিশ্ব বাণিজ্যের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব বিবেচনায় ঋণ শ্রেণিকরণের বিষয়ে কিছু শিথিলতা আনা হয়েছিলো। এখনো কোভিড-১৯ এর কারণে অনেকাংশে ঋণগ্রহীতার পক্ষে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তাই ব্যবসা-বাণিজ্যের ওপর কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব লাঘবের লক্ষ্যে কয়েকটি নির্দেশনা অনুসরণের পরামর্শ দেয়া হলো।
প্রজ্ঞাপন আরো জানানো হয়, পূর্বঘোষিত নির্দেশনা অনুযায়ী ৩০ জুন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের খেলাপি না দেখানোর কথা ছিলো। তবে নতুন করে এই সময়সীমা আরো ৩ মাস বাড়ানো হলো।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেয়া হবে এই সুবিধা। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যত সংখ্যক কিস্তি বকেয়া থাকবে সমসংখ্যক কিস্তি বৃদ্ধিপূর্বক পরিষদ সচিব প্রণয়ন করতে হবে।
এই সেপ্টেম্বর পর্যন্ত কোনো দণ্ড, সুদ বা অতিরিক্ত ফি আরোপ না করার নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























