চট্টগ্রাম প্রতিনিধি
প্লাজমা দিতে ঢাকায় চট্টগ্রামের ৩০ করোনাজয়ী পুলিশ
করোনার এই মহামারিকালে ঝুঁকি নিয়েও দায়িত্ব পালন করে যাচ্ছেন পুলিশ সদস্যরা। ব্যতিক্রম নয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা। ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্তও হয়েছেন অনেকেই। আবার অনেকেই হারিয়েছেন প্রাণ।
এবার সহকর্মীদের বাঁচাতে প্লাজমা দিতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গেলেন সিএমপির করোনাজয়ী ৩০ পুলিশ সদস্য। বুধবার (২৬ আগস্ট) সকালে নগরের দামপাড়ার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স থেকে করোনাজয়ী সিএমপির ৩০ সদস্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উদ্দেশে রওনা দেন। এ সময় সিএমপি কমিশনারের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, দেশমাতৃকার সেবায় নিয়োজিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই সদস্যরা করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকেই জনগণকে সুরক্ষা দিতে গিয়ে নিজেরাও করোনায় আক্রান্ত হন। পরে সঠিক চিকিৎসা ও যথাযথ পরিচর্যায় দ্রুত সুস্থ হয়ে প্লাজমা দানের উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। নগরবাসীর সুরক্ষায় দায়িত্ব পালনকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে হারিয়েছে তাদের পাঁচজন সদস্যকে। ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম, হাসপাতাল স্থাপন, জনসচেতনতা সৃষ্টিসহ করোনা প্রতিরোধে সিএমপির গৃহীত নানাবিধ উদ্যোগের কার্যক্রম এখনও চলমান।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























