ঢাকা
প্রকাশিত: ১০:৩৮, ২৭ আগস্ট ২০২০
চীনের রাষ্ট্রদূত মাহবুব উজ জামানকে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ
আবারও এক বছর মেয়াদে চুক্তিতে চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামানকে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার জন প্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মাহবুব উজ জামানকে অবসর উত্তর ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে ২৫ আগস্ট অথবা যোগদানের তারিখ থেকে আগামী এক বছরের জন্য চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হল।
মাহবুব উজ জামানকে গত বছর ২১ আগস্ট চীনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি এর আগে সিঙ্গাপুর ও শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি জেনেভা, নিউইয়র্ক, অটোয়া, টোকিও, নয়া দিল্লির বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























