ঢাকা
আপডেট: ১২:৩৯, ২৭ আগস্ট ২০২০
১৪ দফা দাবি, না মানলে আন্দোলন
১৪ দফা দাবি জানিয়েছে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)। গত বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। দাবিগুলো না মানলে তারা আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জহুরুল ইসলাম, সহ-সভাপতি জাকারিয়া মাহমুদ, নছরুল আযম, অনুপ রায়, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক দিপু কুমার গোপ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ইসাহাক, মো রুহুল আমিন, আনম রিয়াজ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান পাঠান, মনিরুল ইসলাম প্রমুখ।
তাদের দাবিগুলোর কয়েকটি হলো- ৩০ সেপ্টেম্বরের মধ্যে এডহক নিয়োগ, আত্তীকরণ থেকে কাউকে বঞ্চিত না করা, অভিজ্ঞ কর্মকর্তাদের মধ্যমে কাগজপত্র যাচাইকরণ, শিক্ষা ক্যাডারের সংযুক্তি শিক্ষকদের প্রত্যাহার ও বদলি বন্ধকরণ, যোগদানের দিন থেকে শতভাগ গণণা করা।
এতে জানানো হয়, এসব দাবি মেনে নেয়া না হলে সেপ্টেম্বরের প্রথমদিন দেশব্যাপী গণসংযোগ, ৪ অক্টোবর ৬৪ জেলা সদরে ও জেলা প্রশাসকের অফিসের সামনে মানববন্ধন এবং ১১ অক্টোবর ঢাকায় মানববন্ধন করা হবে।
আইনিউজ/টিএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























