ঢাকা
রাজধানীতে প্রতারণার অভিযোগে ৪ জন বিদেশী নাগরিক গ্রেফতার
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪জন বিদেশী নাগরিককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি ল্যাপটপ, বেশকিছু সিম এবং ৬টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নাইজেরিয়ান নাগরিক মরো মহাম্মদ ও মরিসন এবং ঘানার নাগরিক সিসম ও অ্যান্থনী। আটকরা খেলোয়াড় ও স্টুডেন্ট ভিসা নিয়ে গত ৮ বছর আগে মাত্র ৩০ দিনের ভিসা নিয়ে বাংলাদেশে আসেন। তারপর থেকে তারা বাংলাদেশে অবস্থান করে ফেসবুকে বিভিন্ন প্রতারণা চালিয়ে যেতে থাকেন।
বুধবার রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ের অর্গানাইজড ক্রাইম বিভাগের সিরিয়াস ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) সৈয়দা জান্নাত আরা বেগম বলেন, মঙ্গলবার সিআইডির অর্গানাইজড ক্রাইমের একটি বিশেষ টিম রাজধানীর দক্ষিণখান থানার কাউলা ও ভাটারা থানার বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বিদেশী নাগরিকদের নানাবিধ প্রতারনার কৌশলের কথা উল্লেখ করে সিআইডির এ কর্মকর্তা বলেন, আটক আসামিরা অভিনব কায়দায় সাধারণত বিপরীত লিঙ্গের ব্যক্তিদের সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব তৈরি করেন। বন্ধুত্বের একপর্যায়ে একটি তথাকথিত মেসেঞ্জার আইডি থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসহ পার্সেল উপহার পাঠানোর প্রস্তাব দেয় এবং পরবর্তীতে মেসেঞ্জারে এসব মূল্যবান সামগ্রী এয়ারলাইন বুকিংয়ের ডকুমেন্ট পাঠায়। এরপর এসব গিফট বক্সে কয়েক মিলিয়ন ডলারের মূল্যবান সামগ্রী রয়েছে বলে তারা ভিকটিমকে অবহিত করে এবং তা কাস্টমস থেকে রিসিভ করতে বলেন। এ সময় তাদের অন্য সহযোগিদের মাধ্যমে কাস্টমস কমিশনার পরিচয় দিয়ে ভিকটিমকে মূল্যবান গিফটটি গ্রহণসহ শুল্ক বাবদ মোটা অংকের টাকা কয়েকটি ব্যাংক একাউন্টে পরিশোধের জন্য চাপ দেয়। গিফটটি রিসিভ না করলে আইনি জটিলতার ভয়ও দেখায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খায়রুল ইসলাম নামে একজন ভুক্তভোগী বাদি হয়ে রাজধানীর কাফরুল থানায় একটি মামলা দায়ের করেছেন।
আইনিউজ/টিএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























