ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৩:০১, ২৭ আগস্ট ২০২০
আপডেট: ১৩:০১, ২৭ আগস্ট ২০২০

গণপরিবহনে আগের ভাড়া কার্যকরের চিন্তা করছে সরকার :কাদের

সরকার সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণপরিবহনে আগের ভাড়া কার্যকরের চিন্তা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লা জোন বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন মন্ত্রী।

রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গা সংকটে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা যে উদারতার পরিচয় দিয়েছেন, তা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। একদিকে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে কূটনৈতিক তত্পরতা জোরদার করার পাশাপাশি ভাসানচরে পুনর্বাসনের প্রস্তুতিও চলছে। এই সংকটে আমাদের পরিবেশ, প্রতিবেশ, পর্যটন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ কমে গেলে ১১ লাখ অতিরিক্ত মানুষের বোঝা বাংলাদেশ কীভাবে বইবে? এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি।’

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়