নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৮, ২৭ আগস্ট ২০২০
সিনহা হত্যা: এপিবিএনের আরও ২ সদস্য আদালতে
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় রিমান্ডে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের ২ সদস্যকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে আনা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর একটার দিকে তদন্ত সংস্থা র্যাব কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্ন ফারাহর আদালতে হাজির করা হয়েছে।
তারা হলেন- এপিবিএনের এসআই শাহজাহান ও কনস্টেবল রাজীব। এই দুই সদস্যকে বিচারকের খাস কামরায় নিয়ে যাওয়া হয়।
বর্তমানে তারা সেখানে অবস্থান করছে। তবে আদালতে তাদের কি করা হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি আদালত বা আইনজীবীদের।
এর আগে বুধবার সন্ধ্যায় এপিবিএনের অপর সদস্য কনস্টেবল মোহাম্মদ আব্দুল্লাহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এর আদালতে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























