ঢাকা
প্রকাশিত: ১৪:৩৯, ২৭ আগস্ট ২০২০
রাজধানীতে ৬ জনকে অচেতন করে বাসা লুট, গৃহকর্মী পলাতক
রাজধানীর সবুজবাগের দক্ষিণ রাজারবাগে একটি বাসায় ছয়জনকে রাতের খাবারের সঙ্গে চেতনানাশক কিছু খাইয়ে লুটপাট করা হয়েছে। অচেতন করা হয় পারুল আক্তার (৪০), সেলিনা (৫০), জাহানারা বেগম (৭০), আবির (১৫), রুমানা (৫৭) ও নাফিজকে (১৭)।
তাদের মিটফোর্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।এরপর থেকে ওই বাসার গৃহকর্মী পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ওই বাসায় কাজের মেয়ে রেখেছিল। রাতে ওই কাজের মেয়েই বাসার সবাইকে খাবারের সঙ্গে নেশাজাতীয় কিছু খাইয়ে চলে গেছেন বলে এটুকু জানতে পেরেছি। তবে বাসা থেকে কী কী নিয়েছে তা এখনও জানতে পারিনি। পরিবারের সবাই হাসপাতালে রয়েছেন। তারা সুস্থ হলেই ঘটনার বিস্তারিত জানা যাবে। এখন পর্যন্ত পরিবারের কেউ থানায় এসে অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























