বাসস, ঢাকা
আপডেট: ১৭:১১, ২৭ আগস্ট ২০২০
জাতীয় কবির সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
বৃহষ্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে সকাল সাড়ে ৯ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অপর্ণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ ফাতেহা পাঠ ও কবির আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করেন।
এ সময়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভেঅকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিয়ষক সম্পাদক আবদুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগন যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে জাতীয় কবির মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























