ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১০, ২৭ আগস্ট ২০২০

‌‘সিদ্ধান্ত গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প তিনি নিজেই’

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের বলেছেন, সংকট ও দুর্যোগে দূরদর্শিতার সঙ্গে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প তিনি নিজেই। 

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত এ কথা বলেন তিনি। স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ এ সভার আয়োজন করে। 

আওয়ামী লীগ সরকার সেবা-বান্ধব উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক ছাড়াও জেলা পর্যায়ের হাসপাতালের সেবার সক্ষমতা বাড়ানো হয়েছে। উদ্যোগ নেয়া হয়েছে প্রতিটি জেলায় আইসিইউ কমপ্লেক্স স্থাপনের।

তিনি বলেন, দেশে এখন প্রায় ৯০ এর বেশি সেন্টারে কোভিড টেস্ট হচ্ছে। যা এরইমধ্যে নমুনা পরীক্ষায় সক্ষমতা অর্জিত হয়েছে। 

সংক্রমণ বর্তমানে উর্ধ্বমুখী ট্রেন্ড এ না থাকলেও নিম্নমুখী বলা যাচ্ছে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে কোনোভাবেই শৈথিল্য না দেখিয়ে আরো সতর্ক থাকতে হবে।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক অধ্যাপক ডাক্তার আবু নাসার রিজবীর সভাপতিত্বে  আরো বক্তব্য রাখেন- বিএমএ’র সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউ'র উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া, স্বাচিপের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ইকবাল আর্সলান ও সাধারণ সম্পাদক ডাক্তার এমএ আজিজ।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়