নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৩৩, ২৭ আগস্ট ২০২০
সাবরিনার ২ জাতীয় পরিচয়পত্র অকার্যকর করল ইসি
ফাইল ছবি
জেকেজি হেলথ কেয়ারের ডা. সাবরিনা চৌধুরীর জাতীয় পরিচয়পত্র আপাতত অকার্যকর করেছে নির্বাচন কমিশন। দুর্নীতি দমন কমিশন তার দুটি জাতীয় পরিচয়পত্র পাওয়ার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
দুদকের পক্ষ থেকে এ বিষয়ে চিঠি দিয়ে ইসিকে জানানো হলে বৃহস্পতিবার ডা. সাবরিনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দুটি ‘ব্লক’ করা হয়। ইসির এনআইডি উইংয়ের অফিসার ইনচার্জ (কমিউনিকেশনস) স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের এ কর্মকর্তা বলেন, ইসি সচিব মহোদয়ের কাছে ওই দুটি এনআইডি সংক্রান্ত তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের চিঠি পাওয়ার পর প্রাথমিকভাবে দুটি এনআইডি ব্লক করে দেওয়া হয়েছে। দুদকের চিঠির জবাব ও আইনানুগ পরবর্তী করণীয় বিষয়ে সোমবারের মধ্যে সিদ্ধান্ত পাওয়া যাবে।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার সাবরিনা বরখাস্ত হয়ে এখন কারাগারে রয়েছেন। জেকেজি হেলথ কেয়ারের দুর্নীতি মামলায় তার বিচারও শুরু হয়েছে।
ডা. সাবরিনার স্বামী আরিফুল চৌধুরী জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনিও গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























