ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪১, ২৮ আগস্ট ২০২০

জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে তিনগুণ ডেঙ্গু রোগী হাসপাতালে

ফাইল ছবি

ফাইল ছবি

জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনগুণ বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত মাসে (জুলাই) ২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেও বৃহস্পতিবার পর্যন্ত (২৭ আগস্ট) পর্যন্ত ৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে দুজন ও ঢাকার বাইরে একজন ডেঙ্গু রোগী ভর্তি হন।

শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছে।

বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে একজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ডেঙ্গুর প্রকোপ ধীরে ধীরে বাড়ছে। ঢাকা সিটি করপোরেশনের (উত্তর ও দক্ষিণ) দুই মেয়র মশক নিধনে আগের যেকোনো সময়ের তুলনায় অধিক তৎপর। সুনির্দিষ্ট পরিকল্পনা মোতাবেক স্বাস্থ্য অধিদফতরের রোগনিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সমন্বিতভাবে বিভিন্ন ওয়ার্ডের বাসাবাড়িতে মশার উৎপত্তিস্থলে অভিযান পরিচালনা করছেন। এমনকি এডিসের লার্ভা পাওয়ায় বাড়ির মালিকদের জরিমানাও করছেন। তবুও সীমিত সংখ্যক হলেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ২৭ আগস্ট পর্যন্ত রাজধানীসহ সারাদেশের হাসপাতালে মোট ৪১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়