নিজস্ব প্রতিবেদক
অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন আনছে বেক্সিমকো
ফাইল ছবি
ব্রিটেনের ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার অধীনে তৈরি করোনার ভ্যাকসিন আনছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বেসরকারি খাতে ভ্যাকসিনটি সরবরাহ সংক্রান্ত চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
বিভিন্ন কোম্পানির বিনিয়োগ এবং চুক্তি সংক্রান্ত তথ্য প্রকাশকারী ব্রিটিশ ওয়েবসাইট ইনভেস্টগেট জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ‘এক্সক্লুসিভ সরবরাহকারী’ হতে পৃথিবীর সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশের বেক্সিমকো।
সেরাম ইনস্টিটিউট এশিয়ার (Serum Institute Asia) বিভিন্ন দেশ ও অন্যান্য দেশের জন্য কয়েকশ কোটি ডোজ ভ্যাকসিন তৈরি করবে। নোভাভ্যাক্স ও অ্যাস্ট্রাজেনেকা সেরাম ইনস্টিটিউটের সঙ্গে পৃথকভাবে স্বল্প ও মধ্য আয়ের দেশগুলোর জন্য ভ্যাকসিন ছাড়তে শর্ত সাপেক্ষে পৃথক চুক্তি করেছে। ক্লিনিক্যাল পরীক্ষায় টিকাগুলো কার্যকর প্রমাণিত হলেই তবে তা বাজারে ছাড়া হবে।
বেক্সিমকোর সঙ্গে তাদের চুক্তির তথ্য অনুযায়ী, ভ্যাকসিনের মূল্যের ওপর ভিত্তি করে বেক্সিমকো সেরামকে অর্থনৈতিকভাবে সাহায্য করবে।
সেরাম জানিয়েছে, ভ্যাকসিন অনুমোদন পেলেই বাংলাদেশকে তারা অগ্রাধিকার তালিকায় রাখবে।
ইনভেস্টগেটে সেরাম এবং বেক্সিমকোর একটি যৌথ বিবৃতিতে দেখা গেছে। সেখানে তারা বলেছে, ভারত এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় দুটি কোম্পানি একসঙ্গে কাজ করতে পেরে আমরা উদ্বেলিত। কভিড-১৯ রোগের কারণে সৃষ্ট এই স্বাস্থ্য সমস্যা নির্মূলে আমরা অনেক দূর যেতে পারব।
সেরাম ইনস্টিটিউট এর আগে জানিয়েছিলো, সেপ্টেম্বরের মধ্যে তারা অক্সফোর্ডের কভিড-১৯ রোগের ২ কোটি ভ্যাকসিন তৈরি করতে চায়।
অক্সফোর্ড ইউনিভার্সিটি অনেক বিদেশি সংস্থার মতো পুনের এই সংস্থাটিকে উৎপাদন প্রকল্পের অংশীদার বানিয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























