নিজস্ব প্রতিবেদক
ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত মাস্ক পরতে হবে
ফাইল ছবি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন করোনাভাইরাসের কার্যকর ভ্যাকসিন আবিষ্কার হলে বাংলাদেশ দ্রুতই পাবে। শুক্রবার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের পর তিনি এ তথ্য জানান।
এ সময় মন্ত্রী বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হলে আমরা দ্রুত পাবো। সামনের দিনগুলোতে আর মাস্ক পরতে হবে না। তবে ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত সবাইকে মাস্ক পরার আহ্বান জানান তিনি।
জাহিদ মালেক আরও বলেন, আমরা করোনায় আর একটি মৃত্যুও চাই না। বাংলাদেশে এখনও করোনায় মৃত্যুর সংখ্যা কম। যেখানে ভারতে ৭০ হাজার মানুষ মারা গেছে, আমেরিকায় দুই লাখ মানুষ মারা গেছে। বাংলাদেশে ১৬ কোটি মানুষের মধ্যে চার হাজার মানুষ মারা গেছে। দুই লাখ লোক সুস্থ হয়েছে।
প্রয়াত চেয়ারম্যান আব্দুস সালামের ছেলে বর্তমান তিল্লি ইউপি চেয়ারম্যান মো. মুরছালিন বাবুর সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, গড়পাড়া ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার প্রমুখ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























