নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:১২, ২৮ আগস্ট ২০২০
আপডেট: ২৩:১৩, ২৮ আগস্ট ২০২০
আপডেট: ২৩:১৩, ২৮ আগস্ট ২০২০
রাহাত খানের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
ফাইল ছবি
বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২৮ আগস্ট) পৃথক শোকবার্তায় একুশে পদকপ্রাপ্ত এই গুণীজনের সাংবাদিকতা ও সাহিত্যে অবদানের কথা স্মরণ করেন তারা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৮টায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাহাত খান। তার স্ত্রী অপর্ণা খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। শনিবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























