ঢাকা
জাতীয় শোক দিবস উপলক্ষে জাবির সভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে শুক্রবার (২৮ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরাম এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এর ঢাকাস্থ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফোরাম সভাপতি মনোয়ার হোসেন।
পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে সভা শুরু হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার তথা সে দিন শহীদ হওয়া সকল সদস্যদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ফোরামের সাধারণ সম্পাদক আবদুল আহাদ স্বাগত বক্তব্য রাখেন। আলোচনায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুস সালেহীন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.তাহিয়াত হোসেন, নায়েমের মহাপরিচালক প্রফেসর আহমেদ সাজ্জাদ রশিদ প্রমুখ।
বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানব ইতিহাসের সবচেয়ে নির্মম হত্যাকান্ডের নিন্দা জানান। বঙ্গবন্ধুর খুনিদের শাস্তি দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং অবশিষ্ট পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। আগামীতে যে কোন ষড়যন্ত্র প্রতিহত করার সংকল্প ব্যক্ত করেন তারা। ফোরামের নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১৫ আগস্ট কালো রাত্রির শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সূত্র: বাসস
আইনিউজ/টিএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























