ঢাকা
প্রকাশিত: ১৩:০৪, ২৯ আগস্ট ২০২০
করোনা সংকটেও কমেনি রেমিট্যান্সের গতি
করোনাভাইরাসের মহামারীর মধ্যেই দেশের বিদেশি মুদ্রার রিজার্ভ আরেকটি মাইলফলক অতিক্রম করতে চলেছে। বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ৩৮ দশমিক ৯০ বিলিয়ন ডলার, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। এটি দেশের রেমিট্যান্স আহরণের রেকর্ড।
করোনায় দেশে রেমিট্যান্সের গতি থামেনি। বরং তা আরও বেড়েছে। কোরবানির ঈদের পরও রেমিট্যান্সের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। আগামী সপ্তাহের শুরুতেই রিজার্ভ (৩৯ বিলিয়ন ডলার) তিন হাজার ৯০০ কোটি ছাড়াবে বলে আশা করা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অগাস্ট মাসের ২০ দিনে ১৩৪ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্সপাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের পুরো অগাস্ট মাসে ১৪৪ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল দেশে। জুলাইয়ে ২৬০ কোটি ডলার রেমিট্যান্স আসে। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনই এক মাসে এত বেশি রেমিট্যান্স আসেনি। এর আগে এক মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল গত জুনে, ১৮৩ কোটি ৩০ লাখ ডলার।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























