ঢাকা
এনজিওর অফিস থেকে দম্পতির লাশ উদ্ধার
রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম নাখালপাড়া এলাকার একটি এনজিওর আঞ্চলিক কার্যালয়ের ভেতর থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। , নিহতরা হলেন আসমত আলী (৪৫) ও তাঁর স্ত্রী ফারজানা (৩০)।
শুক্রবার সকালে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৮৫ পশ্চিম নাখালপাড়া ঠিকানায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার আঞ্চলিক অফিসের ভেতর আমরা দুটি লাশ পাই। আমরা ধারণা করছি, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। দম্পতির সন্তানেরা তাদের বাবা-মাকে খুঁজতে ওই অফিস কক্ষে যায়। সেখানে গিয়ে তারা দেখে, কক্ষের ভেতর থেকে ছিটকানি লাগানো আর ভেতরে মা-বাবার লাশ।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতির ছেলেমেয়ের সঙ্গে কথা হয়। তারা জানিয়েছে, আসমত আলী ও তাঁর স্ত্রী ফারজানার মধ্যে অনেক দিন থেকে মনোমালিন্য চলছিল। ফারজানা ওই এনজিওর লোকাল অফিসের ভেতরেই থাকতেন। গতকাল ওই অফিসে আসমত আলী ও তাঁর তিন ছেলেমেয়ে ঝামেলা মেটাতে যান। কিন্তু রাতে একপর্যায়ে আসমত আলী তাঁর ছেলেমেয়েদের চলে যেতে বলেন। সে সময় আসমত তার সন্তানদের জানান, তাঁরা (মা-বাবা) একে অপরের সঙ্গে কথা বলে ঝামেলা মেটাবেন। তারপর সেখান থেকে ওই দম্পতির সন্তানরা চলে যায়।
আইনিউজ/টিএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























