ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ১৩:৩২, ২৯ আগস্ট ২০২০

রুশ যুদ্ধবিমানকে প্রতিহত করলো যুক্তরাষ্ট্র

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্র দাবি করেছে আলাস্কার উপকূলে রাশিয়ার একটি যুদ্ধবিমানকে প্রতিহত করেছে।

শুক্রবার রুশ টু-১৪২ মডেলের বিমানটি প্রায় পাঁচ ঘণ্টা এই অঞ্চলে অবস্থান করে। বিমানটি উপস্থিতি টের পেয়ে ধাওয়া করে মার্কিন এফ-২২ স্টেলথ অত্যাধুনিক যুদ্ধবিমান।

উত্তর আমেরিকান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা- এনওআরএডি জানিয়েছে, রুশ জঙ্গি বিমান যুক্তরাষ্ট্র বা কানাডার আকাশসীমায় প্রবেশ করেনি। আলাস্কার ৫০ নটিক্যাল মাইলের মধ্যে এসেছিল, তবে আন্তর্জাতিক আকাশসীমাতে অবস্থান করেনি।

এ ব্যাপারে কমান্ডার জেনারেল গ্লেন বলেছেন, আমাদের সাথে যারা প্রতিযোগিতা করছে তারা নিজেদের আকাশসীমানা প্রসারিত করার চেষ্টা চালাচ্ছে। চলতি বছর বেশ কয়েকটি বিদেশি জঙ্গি বিমানকে নিজেদের আকাশ সীমানায় ঠেকিয়ে দিয়েছে। যা বিগত বছরের থেকে অনেক বেশি। সূত্র: বিডি প্রতিদিন

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়