ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৪, ২৯ আগস্ট ২০২০

করোনায় আক্রান্ত নূর মোহাম্মদ ও তার ছেলে

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পুলিশের সাবেক আইজি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের এমপি নূর মোহাম্মদ এবং তার ছেলে ব্যারিস্টার ওমর মোহাম্মদ নূর।

বৃহস্পতিবার তাদের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।নূর মোহাম্মদ এমপি বর্তমানে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী গ্রামের বাসায় এবং তার ছেলে ব্যারিস্টার ওমর মোহাম্মদ নূর ঢাকার বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নূর মোহাম্মদ এমপি জানান, বুধবার শরীরে জ্বর এবং শরীর ব্যথা দেখা দেয় তার। এছাড়া একই সময় তার ছেলেরও করোনা উপসর্গ দেখা দেয়। এ কারণে বৃহস্পতিবার তারা দুইজনই পরীক্ষার জন্য নমুনা দেন। বৃহস্পতিবার বিকেলে তাদের দুইজনেরই করোনা পজিটিভ রিপোর্ট আসে।

তিনি জানান, রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা দুইজন হোম আইসোলেশনে চলে যান। হোম আইসোলেশনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন তারা। শুক্রবার তাদের শরীরের অনেকটা উন্নতি হয়েছে।

নূর মোহাম্মদ এমপি জানান, শিগগিরই করোনা জয় করে আবারো অসহায় মানুষের পাশে দাঁড়াবেন তারা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়