ঢাকা
৩৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২
আইএফআইসি ব্যাংক ঢাকার শান্তিনগর শাখার এক গ্রাহকের চেক জালিয়তি করে ৩৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলার কুজি শহর গ্রামের প্রবাসী হাবিবুর রহমানের স্ত্রী ইতি আকতার জনতা ব্যাংকের রুহিয়া শাখার একজন গ্রাহক। ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় চাঁদপুর জেলার সিলংদিয়া গ্রামের আব্দুর রশিদ মিজির ছেলে রাসেল মিজির (৩০) সাথে। তারা চেক জালিয়াতি করে জনতা ব্যাংকের রুহিয়া শাখা থেকে ৩৩ লাখ টাকা তুলে নেয়।
পরে আইএফআইসি ব্যাংক শান্তিনগর শাখার গ্রাহক তাহমিনা জাফর বিষয়টি টের পেয়ে ব্যাংক কর্তৃপক্ষকে লিখিতভাবে জানান। এরপর জনতা ব্যাংক রুহিয়া শাখার ব্যবস্থাপক সুবাস চন্দ্র রায় বাদী হয়ে গ্রাহক ইতি আকতারসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
২২ আগস্ট তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে রুহিয়া থানায় নিয়ে আসা হয়। আদালতের কাছে ২ দিনের রিমান্ড চাইলে তা মঞ্জুর করে।
রিমান্ড শেষে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) আসামি রাসেল মিজিকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে আসামি রাসেল মিজি ও ইতি আকতারকে জেল হাজতে পাঠানো হয়।
আইনিউজ/টিএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























