নিজস্ব প্রতিবেদক
রত্নাকে গাড়িচাপা : আরও এক চালক গ্রেফতার
ফাইল ছবি
রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকায় গাড়িচাপায় পর্বতারোহী রেশমা নাহার রত্না (৩৩) নিহতের ঘটনায় আরও একজন গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ।
সেইসঙ্গে একটি টয়োটা মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। এই গাড়ি চালকের নাম দারুস সালাম। তিনি গাড়ির মালিকও। দুইদিন আগে তাকে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ইতোমধ্যে আদালতের মাধ্যমে তাকে দুইদিনের রিমান্ডেও নেয়া হয়েছে। রিমান্ডের আজ দ্বিতীয় দিন চলছে।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রুবায়েত জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এই মামলায় মো. নাঈম নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। ওই সময় ১২ সিটের একটি কালো রঙের হায়েজ মাইক্রোবাসও জব্দ করে পুলিশ। নাঈমকেও আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়েছিল।
পুলিশ বলছে, রিমান্ড শেষে নাঈম ১৬৪ ধারায় কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। সিসিটিভি ফুটেজে নাঈমের গাড়ি ও দারুস সালামের গাড়ি পাশাপাশি দেখা গেছে। তাই তাকেও গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। দুই গাড়িচালককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ৭ আগস্ট রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যানের সামনে মাইক্রোবাস চাপায় নিহত হন পর্বতারোহী রেশমা নাহার রত্না।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























