ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৪, ২৯ আগস্ট ২০২০
আপডেট: ১৪:৫৫, ২৯ আগস্ট ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২১৩১, মৃত্যু ৩২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে মৃতের তালিকায় যুক্ত হয়েছেন আরও ৩২ জন। একই সাথে ভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ২ হাজার ১৩১ জনকে শনাক্ত করা হয়েছে।

নতুন শনাক্তদের নিয়ে দেশে বর্তমানে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৮  হাজার ৯২৫ জনে। অন্যদিকে ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২০৬ জনে।      

শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে। দেশে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১১হাজার ৬৮৯ টি।  

এদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ২৭ জন। বর্তমানে দেশে করোনাজয়ীর সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৮৬৩ জনে দাঁড়িয়েছে । 

আইনিউজ/ এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়