নিজস্ব প্রতিবেদক
সশস্ত্র বাহিনীকে করোনার সুরক্ষাসামগ্রী দিলো অস্ট্রেলিয়া
সংগৃহীত ছবি
বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে করোনাভাইরাস সুরক্ষাসামগ্রী উপহার দিয়েছে অস্ট্রেলিয়া।
শনিবার ঢাকার অস্ট্রেলিয়ার হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমানের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগের অর্থায়নে ও প্রতিরক্ষা সহযোগিতা কার্যক্রমের আওতায় পাঁচ টন ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ১২ হাজার উচ্চমান সম্পন্ন কভারেল স্যুট ও দুই লাখ গ্লাভস।
জেরেমি ব্রুয়ার বলেন, বাংলাদেশে করোনাভাইরাস বিস্তাররোধে বাংলাদেশের সশস্ত্র বাহিনী মুখ্য অগ্রযোদ্ধা হয়ে কাজ করছে।
এই অবদান বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রতিরক্ষা বাহিনীর মধ্যে সুদৃঢ় সম্পর্কের প্রতিফলন হয়ে থাকবে বলেও জানান তিনি।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























