নিজস্ব প্রতিবেদক
‘দুর্যোগ মোকাবিলায় ৩ হাজার কোটি টাকার উদ্যোগ নেয়া হয়েছে’
ফাইল ছবি
উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস ও বন্যা মোকাবিলায় বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় ৩ হাজার ২৮০ কোটি টাকা ব্যয়ে ১৩৯টি পোল্ডার তৈরির কাজ হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।
শনিবার বরিশাল সদর উপজেলার চরবারিয়ার লামছড়ি এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
জাহিদ ফারুক বলেন, প্রথম পর্যায়ে ১০ পোল্ডার তৈরির কাজ শুরু করা হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে মোট ৩৯টি এবং পর্যায়ক্রমে বাকি পোল্ডারগুলো নির্মাণ করা হলে এই এলাকায় বন্যা বা জলোচ্ছ্বাসে ক্ষয়ক্ষতি কমে আসবে এবং উপকূলীয় এলাকার মানুষ উপকৃত হবে।
পরে বরিশাল নগরীর পলাশপুর এলাকায় বন্যা কবলিত ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রদান করা সহায়তার ত্রাণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মন্টু কুমার বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. হাবিবুর রহমান, বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























