নিজস্ব প্রতিবেদক
‘এইচএসসি পরীক্ষা নেয়ার পরিস্থিতি এখনি হয়নি’
ফাইল ছবি
উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, পরিবেশ-পরিস্থিতি অনুকূলে এলে দুই সপ্তাহের প্রস্তুতিতে পরীক্ষা নেয়া হবে। পরীক্ষা নেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তুতি রয়েছে।
শনিবার জাতীয় জাদুঘরে এক গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি এখনো আসেনি। পরীক্ষা বাতিলের সিদ্ধান্তও আসেনি। পরীক্ষা নেয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম, এখনো আছি।
তিনি বলেন, এইচএসসিতে ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেবে। পরীক্ষা প্রশাসনের লোকজনসহ প্রায় ২০ থেকে ২৫ লাখ মানুষ এ পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত থাকবেন। যারা গণপরিবহন ব্যবহার করে আসবেন এবং যাবেন। এ মুহূর্তে এত বিশাল স্বাস্থ্যঝুঁকি নেয়া সম্ভব নয়।
তিনি আরো বলেন, সংক্রমণের হার কমে যাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছিলো। যার ফল সুখকর হয়নি। সংক্রমণের কারণে আবারো বন্ধ করে দিতে বাধ্য করা হয়েছে। এ ধরনের স্বাস্থ্যঝুঁকি নিয়ে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলব না বলেও তিনি জানান।
এর আগে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























