নিজস্ব প্রতিবেদক
‘মুজিববর্ষে বঙ্গবন্ধুর আরেক খুনিকে ফেরত এনে বিচার করতে পারব’
ফাইল ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, মুজিববর্ষে বঙ্গবন্ধুর আরেকজন খুনিকে দেশে ফেরত এনে বিচারের সম্মুখীন করতে পারব।
তিনি বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের মধ্যে যাদের আমরা চিহ্নিত করতে পেরেছি তাদের একজনের ব্যাপারে আমরা কিছুটা আশাবাদী। এখনো এটা আইনের মারপ্যাচে রয়েছে। এ ব্যাপারে যা করা দরকার সরকার সেই ব্যবস্থা নিয়েছে।
শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর অপর যে খুনি কানাডায় পালিয়ে রয়েছে সে বিষয়ে সরকার বেশ অগ্রসর হয়েছে। তবে বাকি তিনজন কোথায় আছে বা কি নামে আছে তার সঠিক তথ্য এখনো নেই। আমরা সব মিশনকে পত্র লিখেছি, তাদের সঙ্গে আলাপ করেছি। যাতে পলাতক খুনিদের শনাক্ত করতে পারি।
এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় দলীয় নেতার্মীরা উপস্থিত ছিলেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























