ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৪, ২৯ আগস্ট ২০২০

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আর্থসামাজিক উন্নয়নের ভিত্তি হয়েছে’

ফাইল ছবি

ফাইল ছবি

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আর্থসামাজিক উন্নয়নের একটা ভিত্তি হয়েছে। আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি।

শনিবার ‘বঙ্গবন্ধুর দর্শন ও বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি’ শীর্ষক ভার্চুয়াল এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। 

আব্দুর রাজ্জাক বলেন, এখনো দেশের ৬০ থেকে ৭০ ভাগ মানুষ গ্রামে বাস করে। এসব মানুষের এখনো জীবিকার মূল উৎস কৃষি। কৃষিতে আমাদের অর্জন অনেক। এ জন্য কৃষিবিদরা গর্ব অহংকার করতে পারে।

তিনি বলেন, তবে যারা মাঠে কাজ করে রোদে, বৃষ্টিতে পুড়ে তাদের রক্ত, ঘামকে সোনালি ফসলে রূপান্তর করে, সেই কৃষক সমাজের অবদান অনেক বেশি। তারা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি স্থাপন করেছে। 

কৃষি দেশের সার্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের জিডিপিতে কৃষির অবদান কমে আসলেও কৃষির গুরুত্ব কমেনি।  কৃষির উন্নয়নই দেশের অন্যান্য উন্নয়নকে ত্বরান্বিত করে থাকে। এজন্য কৃষিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়