নিজস্ব প্রতিবেদক
দেশে করোনায় সুস্থের সংখ্যা দুই লাখ ছাড়ালো
ফাইল ছবি
দেশে করোনাভাইরাসে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বাড়ছে। এ সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট দুই লাখ এক হাজার ৯০৭ জন সুস্থ হয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ৪২ জনের মৃত্যুর পাশাপাশি নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৮৯৭ জন। রোববার পর্যন্ত চার হাজার ২৪৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৪৪ জন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশে ৯২টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। রোববার পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৩৭ হাজার ৭৪৯-টি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ১১ হাজার ৯৩৪টি নমুনা।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৯০ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ২১ শতাংশ। মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৯৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা আট লাখ ৪৭ হাজার প্রায়। তবে পৌনে দুই কোটি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























