ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪২, ৩০ আগস্ট ২০২০

দিন-দুপুরে তিন রাস্তার মোড়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর বকশিবাজারে তিন রাস্তার মোড় এলাকায় দিনে-দুপুরে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম নয়ন (২০)।

শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু সোহান জানান, বংশাল রুপালী ব্যাংকের গলিতে মোটরসাইকেল মেরামতের একটি দোকানে কাজ করে নয়ন। মোটরসাইকেলের কিছু মালামাল ক্রয় করার জন্য সে বিডিআর সেকশন এলাকায় যাওয়ার জন্য বকশিবাজার মোড়ে এসে একটি রিকশা ডাক দেন। ওই সময় রাস্তা দিয়ে ১৫-২০ জনের যুবকের দল যাচ্ছিলো। সে দলের একজন তাকে এসে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নয়নের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। বর্তমানে কশাইটুলি পিঠাঘর এলাকায় বোনের সঙ্গে থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়