ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৩, ৩০ আগস্ট ২০২০

প্লাজমা দিতে ঢাকায় ব্রাহ্মণবাড়িয়ার ২০ করোনাজয়ী পুলিশ

করোনাভাইরাসকে জয় করে প্লাজমা দিতে ঢাকায় এসেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ২০ জন সদস্য। রোববার (৩০ আগস্ট) সকালে জেলা পুলিশ লাইন্স থেকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তারা।

জেলা পুলিশ সূত্র জানিয়েছে, করোনাকালে ত্রাণ সামগ্রী বিতরণ ও জনসচেতনতা সৃষ্টিসহ নানা কার্যক্রম হাতে নেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। এ সময় সেবা দিতে গিয়ে জেলা পুলিশের ৪২ জন সদস্য আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে ৪০ জন সুস্থ হয়ে কাজে ফিরেছেন। বাকি দুইজন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন জানান, করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া জেলা পুলিশের ২০ সদস্যকে প্লাজমা দিতে ঢাকায় পাঠানো হয়েছে। প্লাজমা দিয়ে পুনরায় তারা কর্মস্থলে ফিরবেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়