নিজস্ব প্রতিবেদক
রত্নাকে গাড়িচাপা: দায় স্বীকার করল মাইক্রোচালক
ফাইল ছবি
রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে পাশ থেকে ধাক্কা মারেন মাইক্রোবাস চালক এস এম দারুস সালাম। ধাক্কা মারার পর লোকজনের ভয়ে সে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান তিনি। এরপর শুনতে পান তার গাড়ির ধাক্কায় মারা গেছেন তরুণ অভিযাত্রী রেশমা নাহার রত্না।
রোববার (৩০ আগস্ট) ঘটনার দায় স্বীকার করে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে জবানবন্দি দেন মাইক্রোবাস চালক এস এম দারুস সালাম। জবানবন্দিতে তিনি এসব কথা বলেন। এরপর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রোববার দুই দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। চালক ঘটনার দায় স্বীকার করে স্বেচ্চায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক এস এম মোবারক হোসেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জবানবন্দি রেকর্ড করেন। অপরদিকে চালক দারুস সালামের আইনজীবী ইমরুল হাসান জামিন চেয়ে আবেদন করেন। বিচারক তার জামিন শুনানির জন্য সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেন।
জবানবন্দিতে মাইক্রোবাস চালক এস এম দারুস সালাম বলেন, আমি রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে দিয়ে মাইক্রোবাস চালিয়ে যাচ্ছিলাম। এ সময় রেশমা নাহার রত্নার সাইকেলে আমার মাইক্রোবাসের ধাক্কা লাগে। ধাক্কা মারার পর আমি লোকজনের ভয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাই। এরপর আমি শুনতে পাই আমার মাইক্রোবাসে ধাক্কা লাগা তরুণী মারা গেছেন।
এর আগে গত ২৭ আগস্ট ঢাকা মহানগর হাকিম আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২৬ আগস্ট রাজধানীর শাহজাহানপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় একটি টয়োটা মাইক্রোবাসও জব্দ করা হয়। এই গাড়ি মালিকও তিনি।
এই মামলায় মো. নাঈম নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। ওই সময় ১২ সিটের একটি কালো রঙের হাইস মাইক্রোবাসও জব্দ করে পুলিশ। নাঈমকেও আদালতের মাধ্যমে রিমান্ডে নেয়া হয়েছিল।
পুলিশ বলছে, রিমান্ড শেষে নাঈম ১৬৪ ধারায় কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। সিসিটিভি ফুটেজে নাঈমের গাড়ি ও দারুস সালামের গাড়ি পাশাপাশি দেখা গেছে। তাই তাকেও গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৭ আগস্ট রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় গাড়ির ধাক্কায় মারা যান তরুণ অভিযাত্রী রেশমা নাহার রত্না।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























