ঢাকা
আপডেট: ১০:৩৭, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনার শীর্ষক সেমিনার আজ
বঙ্গবন্ধু ও টেকসই বন্যা ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনাঃ প্রেক্ষিত ২০২০’ শীর্ষক সেমিনার আজ।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় রাজধানী রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র কাউন্সিল হলে স্বাস্থ্য বিধি মেনে এই সেমিনার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি এই সেমিনারের আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা ব্যবস্থাপনা বিশেষজ্ঞ প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া।
এছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আইডব্লিউএম এর সাবেক নির্বাহী পরিচালক প্রফেসর ড. এম মনোয়ার হোসেন, আইইবি’র সম্মানী সাধারন সম্পাদক বিশিষ্ট পানি বিশেষজ্ঞ প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, আইইবি’র পুরকৌশল বিভাগের চেয়ারম্যান আন্তর্জাতিক পানি বিশেষজ্ঞ প্রকৌশলী মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর।
অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে বাংলাদেশ আওয়ামী লীগ-এর অফিসিয়াল ফেসবুক পেইজ https://www.facebook.com/awamileague.1949 এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে https://www.youtube.com/user/myalbd. সূত্র:বাসস
আইনিউজ/টিএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























