নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:২৪, ৩১ আগস্ট ২০২০
খালেদার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত
ফাইল ছবি
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে মুক্তি এক্সটেনশনের বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনলাইনে এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, সস্প্রতি খালেদা জিয়ার পরিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তার মুক্তির এক্সটেনশন চেয়ে আবেদন করেছে। সেটা এখনো আমি পাইনি। পেলে দরখাস্ত দেখে বিবেচনা করা হবে।
কোন আদালত তাকে জামিন দেয়নি উল্লেখ করে তিনি বলেন, গত মার্চ মাসে তার পরিবার থেকে একটি দরখাস্ত করা হয়েছিল স্বারাষ্ট্রমন্ত্রীর কাছে। সেখানে উল্লেখ করা হয়েছিল, খালেদা জিয়ার চিকিৎসার জন্য কোনো নির্বাহীর আদেশে তাকে যেন জেলখানা থেকে মুক্তি দেয়া হয়। প্রধানমন্ত্রী মানবিক দিক চিন্তা করে আমাদের দিক নির্দেশনা দিয়েছিলেন।
উল্লেখ্য, ফৌজদারি কার্যবিধির ৪০১১ ধারায় খালেদার দণ্ডাদেশ স্থগিত করে ৬ মাসের জন্য মুক্তি দেয়া হয়। গত মার্চের ২৫ তারিখ সেই আদেশে তিনি মুক্তি পান।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























