ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫২, ৩১ আগস্ট ২০২০

রেলওয়ের ১২৫টি লাগেজ ভ্যান সংগ্রহের চুক্তি

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ রেলওয়ের জন্য ৭৫টি মিটার গেজ ও ৫০ টি ব্রড গেজ লাগেজ ভ্যানসহ মোট ১২৫টি লাগেজ ভ্যান সংগ্রহের লক্ষ্যে এক চুক্তি সাক্ষরিত হয়েছে। 

সোমবার রেলভবনে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের উপস্থিতিতে এ চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান এবং সরবরাহকারী প্রতিষ্ঠান চীনের সিএনটিক-রেলটেকো-জিনসি, যৌথ কোম্পানির পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার ইয়াং বিং।

রেলপথ মন্ত্রী তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ রেলওয়েকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রেলওয়ের উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। যাত্রী সেবার মান উন্নয়নসহ রেলপথ নির্মাণ ও সংস্কারের পাশাপাশি মালামাল পরিবহনের ক্ষেত্রেও ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। এরই অংশ হিসাবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় ১২৫টি লাগেজ ভ্যান সংগ্রহের অনুমোদন করেছেন।

মন্ত্রী বলেন, সরকার রেলওয়ে সেক্টর উন্নয়নে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে। এরই ধারাবাহিকতায় যাত্রী পরিবহনের পাশাপাশি মালামাল ও বিশেষায়িত পণ্য পরিবহনের লক্ষ্যে সুদীর্ঘ ৪০ বছর পর এসব লাগেজভ্যান সংগ্রহ করা হচ্ছে। 

তিনি বলেন, করোনার মধ্যে রেলওয়ে রাজশাহী থেকে আম পরিবহন করেছে, এছাড়াও শাকসবজি ও নিত্যপণ্য পরিবহন করেছে। কোরবানির ঈদে পশু পরিবহন করেছে। ভবিষ্যতে কৃষকের পণ্য সরাসরি ভোক্তার নিকট পৌঁছানোর উদ্যোগ হিসাবে লাগেজ ভ্যান ক্রয় করা হচ্ছে। এতে করে কৃষক তার পণ্যের ন্যায্যমূল্য পাবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়