ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩১, ৩১ আগস্ট ২০২০
আপডেট: ১৫:৩২, ৩১ আগস্ট ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২১৭৪, মৃত্যু ৩৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৩ জন। একই সাথে ভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ২ হাজার ১৭৪ জনকে শনাক্ত করা হয়েছে। 

নতুন শনাক্তদের নিয়ে দেশে বর্তমানে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩ লাখ ১২ হাজার ৯৯৬জনে। অন্যদিকে ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৮১ জনে।        

সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সকল তথ্য জানা গেছে। দেশে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৪৫৪ টি।   

এদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯৮০ জন। বর্তমানে দেশে করোনাজয়ীর সংখ্যা ২ লাখ ৪ হাজার ৮৮৭ জনে দাঁড়িয়েছে ।   

আইনিউজ/ এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়