ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৭, ৩১ আগস্ট ২০২০

‘বঙ্গবন্ধুর খুনি রা‌শেদকে দেশে আনার চেষ্টা চলছে’

ফাইল ছবি

ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রা‌শেদ চৌধুরীকে দেশে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান মুজিববর্ষে যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশে আনার চেষ্টা চলছে। এই ঘাতকদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। 

তিনি আরো বলেন, মিথ্যা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রের পালিয়ে গেছে  খুনি রাশেদ চৌধুরী। আমরা সেসব কথা যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। আশা করছি, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে। 

ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিদেশে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পাঁচজন খুনি আছেন। দু’জনের তথ্য আমাদের কাছে আছে। তাদেরকে ফিরিয়ে আনার জন্য আলোচনা করেছি। বিদেশে পলাতক খুনিদের ফিরিয়ে আনতে চেষ্টা চলছে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, যে দেশ আগে করোনাভাইরাসের ভ্যাকসিন বাজারে আনবে, আমরা সেটি দেশে আনার চেষ্টা করবো। এর জন্য আলোচনা চলছে। দেশের জনগণের জন্য যেটা মঙ্গলজনক সেটাই করবো।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়