ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

প্রকাশিত: ১৬:৫১, ৩১ আগস্ট ২০২০

বাংলাদেশকে ৮ লাখ টেস্টিং কিটস দিবে দক্ষিণ কোরিয়া

ফাইল ছবি

ফাইল ছবি

দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে খুব দ্রুত ৮ লাখ কোভিড কিটস ও ২টি টেস্টিং ল্যাব প্রদান করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। 

সোমবার সচিবালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান এর সাথে একটি দ্বি-পাক্ষিক বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

দেশে করোনা ভ্যাকসিন আমদাদি প্রসঙ্গে ব্রিফিংয়ে তিনি বলেন, দেশে ভ্যাকসিন আমদানি প্রক্রিয়া চলমান রয়েছে। চায়না কোম্পনাী সাইনোভ্যাককে ইতোমধ্যেই দেশে শেষ ধাপের ট্রায়ালে অনুমোদন দেয়া হয়েছে। 

তিনি আরো বলেন, ভারতের সেরাম কোম্পানী কর্তৃক উৎপাদিত অক্সফোর্ড ভ্যাকসিন আনার বিষয়েও আলোচনা চলছে। একই সাথে রাশিয়া সরকারের কাছেও ভ্যাকসিন আমদানির ব্যাপারে আমরা চিঠি দিয়েছি। এ ব্যাপারে রাশিয়ার অ্যাম্বেসেডরের সাথে সরকারের ফলপ্রসু আলোচনাও হয়েছে। 

করোনা মোকাবেলায় যে ভ্যাকসিন আগে আসবে সরকার সেটিকে প্রাধান্য দেবে বলেও জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়