ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৭, ৩১ আগস্ট ২০২০

‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন প্রণব মুখার্জি’

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

সোমবার প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। তিনি বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন। তার মৃত্যু উপমহাদেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। 

শোক বার্তায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রয়াত প্রণব মুখার্জির আত্মার চিরশান্তি কামনা করেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়