ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪২, ৩১ আগস্ট ২০২০

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এরমধ্যে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুককে পুলিশ একাডেমি সারদায়; র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমেদকে অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহেল বাকীকে অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক, 
চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার মো. মাহবুবর রহমানকে শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে, গাজীপুর পুলিশ কমিশনার আনোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জ উপ-পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়াও অপরাধ তদন্ত বিভাগ সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক ইমতিয়াজ আহমেদকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তানভীরকে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়