নিজস্ব প্রতিবেদক
প্রণব মুখার্জির মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক
ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
শোকবার্তায় পরিবেশ মন্ত্রী বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে একজন পরম সুহৃদ হিসেবে প্রণব মুখার্জির অনন্য অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, প্রণব মুখার্জির মৃত্যুতে ভারত হারাল একজন অভিজ্ঞ ও দেশপ্রেমিক রাজনীতিবিদকে আর বাংলাদেশ হারাল এক পরমাত্মীয়কে। তিনি উপমহাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকবেন।
পরিবেশ মন্ত্রী প্রণব মুখার্জির বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, উপমহাদেশের বরেণ্য রাজনীতিক প্রণব মুখার্জি (৮৪) আজ সোমবার নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আইনিউজ/এইচকে
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























