নিজস্ব প্রতিবেদক
সিনহা হত্যায় আরো সাত দিন সময় পেল তদন্ত কমিটি
ফাইল ছবি
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় তদন্ত কমিটির সময় বাড়ানো হয়েছে। উচ্চপর্যায়ের এ তদন্ত কমিটির মেয়াদ আরো সাতদিন বাড়ানো হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে এ তথ্য জানা গেছে। এ নিয়ে এই তদন্ত কমিটিকে তৃতীয় দফায় বাড়তি সময় দেয়া হলো।
গত ৩১ জুলাই পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমানকে আহ্বায়ক করে পুনর্গঠিত তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন-নিরাপত্তা বিভাগ।
গত ১ আগস্ট এই কমিটি গঠনের পর সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। পরে তদন্ত কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে আরো সাত দিন সময় বাড়িয়ে ২৩ আগস্টের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। এরপর আরো সাত দিন বাড়িয়ে করা হয় ৩১ আগস্ট পর্যন্ত।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























