ঢাকা, বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৩, ৩১ আগস্ট ২০২০

ওসি প্রদীপের স্ত্রীর বিদেশে যাওয়া ঠেকাতে ইমিগ্রেশনে চিঠি

ফাইল ছবি

ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ওসি প্রদীপের স্ত্রী চুমকির বিদেশে যাওয়া ঠেকাতে দেশের সব ইমিগ্রেশনকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এছাড়া এই মামলায় অবৈধ সম্পদ অর্জনের মামলায় ওসি প্রদীপকে আগামী ১৫ সেপ্টেম্বর আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে প্রদীপকে গ্রেফতার দেখাতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুল আলমের আদালতে আবেদন করেন দুদকের আইনজীবী।

শুনানি শেষে আগামী ১৫ সেপ্টেম্বর তাকে আদালতে হাজিরের নির্দেশ দেন বিচারক। ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৩ লাখ টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগে, গত ২৩ আগস্ট মামলাটি করে দুর্নীতি দমন কমিশন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়